Friday, July 03, 2009

মলিন মর্ম মুছায়ে


আগে যা ঘটেছে

গ্রামের হেলথ-সেন্টারে আছে এক পাগল ডাক্তার৷ মল মূত্র থুতু রক্ত মাইক্রোস্কোপের তলায় স্লাইডে ফেলে সারাদিন মুহ্যমান থাকেন ডাক্তার৷ শূন্যতা, নীরবতার ছবি ভেসে ওঠে একের প'রে এক৷ তার সামনে খুলে যেতে থাকে বিমূর্ততার এক জগত্৷
এ গল্প জানে শুধু রাজকুমারী৷ বিশাল ভাঙনে ঝরঝর এক রাজবাড়িতে আছে কেবল রাজা আর রাজকুমারী৷ রাজাকে ধরেছে এক গোপন যৌনব্যাধি৷ বয়েস হয়েছে৷ এই রোগ নাকি সাঙ্ঘাতিক, সকলেই ত্যাগ করেছে তাদের৷ ডাক্তারের রাজবাড়িতে অবাধ প্রবেশ৷ রাজকুমারী তার একাকিত্ব কাটাতে সঙ্গী হয় ডাক্তারের৷ রাজকুমারীর মনে হয় প্রাণহীণ এক মানুষের সঙ্গে তার যাত্রা৷ সন্ধেবেলা গির্জায় গেলে তবু কয়েকজনকে পাওয়া যায়৷ জলের মধ্যে এক দ্বীপ, তাতে ছোট্ট এক গির্জায় থাকেন ফাদার রিভস৷ সকালে বাজার করে ফেরেন নিজের হাতে নৌকা চালিয়ে৷ একটু বাদে আসে চার-পাঁচটা শিশু৷ তাদের ইংরাজি পড়ান রিভস৷ সন্ধ্যাবেলার নৌকা নিয়ে আসে কিছু প্রেমিক প্রেমিকাকে৷ এই সময় গির্জায় সারসার মোম জ্বলে ওঠে৷ সবাই বিদায় নিলে, দূরবীণে চোখ লাগিয়ে দেখেন রাতের আকাশ, কোথায় আছেন তিনি? শহরে যাওয়ার বাস একটাই৷ সেটাই যায় আসে সারাদিনে চার বার৷ জানালায় বসে ছোট্ট মেয়ে কুসুম অপেক্ষা করে বাবার ফেরার৷ কয়েক বছর আগে পাইলট বাবা গেছে যুদ্ধের মহড়ায়৷ তখন সে ভারী ছোট্টটি ছিল, বাবাকে মনেও পড়ে না সেভাবে৷ তার মা কল্যাণী তাকে ঘুম পাড়ায় তাকে বাবার গল্প বলে৷ কিন্তু সে কেমন করে চিনবে তাকে, তার কল্পনার চেহারা কুসুমের প্রিয় মানুষদের ছুঁয়ে ছুঁয়ে যায়, কিন্তু কারুর মধ্যেই খুঁজে পায় না তার নিজের বাবাকে৷






সিনেমার জন্য ভাবতে ভাবতে লেখা হল চিত্রনাট্য, ভূমিকা ৷ অনেক পরে লেখা হল গল্পের মতন ৷ ভেবেছিলম ভাষা হবে মিনিমাল, দেখা যাক সিনেমা লেখা যায় কিনা ৷ পছন্দ হল না, ফেরত এল এক পত্রিকা থেকে ৷ তারও অনেক বছর পর ছাপতে দি ৷ প্রকাশিত হয়েছে গল্প সংকলন " বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস"এ ৷ ওয়েবে পবেন বাংলালাইভ শারদীয়ায় ৷

http://www.banglalive.com/bisheshhasamkhaa/sharadiya1414/ekakiChand01.htm

Monday, February 04, 2008

গল্প যখন এস ই জেড




সৃষ্টি অনলাইন পত্রিকায় বেরুল একটা অবহেলিত গল্প।

Wednesday, July 04, 2007

উপেনটি বায়োস্কোপ


লিখতে লিখতে লেখক না হতে পারলেও উড়তে উড়তে উপন্যাস লেখা যেতে পারে৷ মাত্র ১২ দিনে লিখে ফেলা, একদম উড়তে উড়তে ৷ প্রকাশিত হয় বাংলা লাইভের শারদ সংখ্যায় ৷ এই প্রথম একটানা এতবড় লেখা কাজেই যাবতীয় মুদ্রাদোষ এখানে হাজির এবং লুকিয়ে রাখা প্রেম, সিনেমাও ৷ ঠিক করে ছিলাম ৬ জন পরিচালকের ইমেজের ভেতর থাকব, কিন্তু যা ভাবি তা তো হয় না, কজেই আপতত তিনজনকে নিয়েই, উপেনটি বায়োস্কোপ ৷


বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস


লেখার ধরন, একপেশে ঘটনাও খুব বেশি নেই৷ তবে গতি আছে, একদম থ্রিলার ৷ আরো আছে মজার দুষ্টুমি, এক্সটেন্ডেড রিয়েলিটি থেকে রিয়েলিটিতে ঢুকে যাওয়া ৷ বিশদ বলে লাভ নেই, পড়ুন- বীক্ষণ-এ৷

...যা হয়, এইসব খবর "গুজবে কান দিবেন না" তেই থেমে যায়, যেন আওয়াজ দুলতে দুলতে চলে যাচ্ছে দূরে, দোলে দোদুল দুলো না, একটিপ নস্যি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো - ব্যাস শেষ ৷ কিন্তু আজকাল ভাঁওতা ভন্ডামি ভেলকিরও রমরমা বাজার আছে ৷ এ কাগজ ষ্টোরি না করল তো বয়ে গেল, সেই পিছিয়ে পড়ল। পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় ৷ হাইটেক যুগেও আছে পিছিয়ে পড়া, ওডেশা ষ্টেপস, রকমারি টার্গেট, প্যারাম্বুলেটারে নেচে নেচে নামা কচি খুকিটির মত; হু হু করে পড়ে যাচ্ছে টি আর পি রেটিং, দোপাটির ঝুরো পাপড়ি আর দোপাটির কান্ডসম ঐশ্বর্য রাইয়ের গা থেকে ঝরে ঝরে পড়ছে ছাপানো ফুলসাজ পোষাক ৷ কাজেই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা না দেখা পর্যন্ত নিশ্চিন্তি নেই ৷ আর লোক অবিরত ঢুকে চলেছে গড্ডালিকা প্রবাহে, পাতাল রেল, অফিস টাইম, স্মার্ট কার্ড, পিলপিল ৷ যত নামবে লোকের মাথা, দূর থেকে আলো ডানদিক বা বাঁদিকে হুট করে খুলে যাওয়া দরজা, সীতাহরণ এখন পাতালরেলে ৷ হ্যাঁ, লিফটটায় টেলিফোন নম্বরও দেওয়া আছে ৷ সুমন ঠিক করল অফিসে পৌঁছে একবার ফোন করে দেখবে ৷ যদি ধরে ৷ এইসব কল করার পরে অফিসের লগবুকে অন্যের নাম লিখে দিতে হয় স্মার্টলি, আদারওয়াইজ এনকোয়ারি, লেঙ্গি আর পুলশট ৷ সুমন ততটাই স্মার্ট আর ঢ্যামনা ৷ আবার ততটাও স্মার্ট নয়, টাই আছে, প্রেম নেই, রাম ক্যালাস, গ্র্যাভিটি নেই, না হলে মেট্রোয় ঢোকার মুখে একজন লোক একটা পাতি কাগজ গুঁজে দিল তার হাতে? বেশিরভাগ সময়েই দেয় না মানে টাই ফাই দেখে আর দিতে সাহস পায় না ৷ ঐসব ধর্মপ্রচার, লোকনাথ টোকনাথ, একশ আটটা ছেপে বিলি কর, লোকনাথেরা এত টাই এরও বন্ধু ফাই-এরও বন্ধু নয়, এড়িয়ে যায় বোধ হয় ৷ এসব চোথা ফোতা সুমন নেয়, আবার নেয় ও না ৷ হাত বাড়ালেই বন্ধু কেস নয়, চোথা মানেই চোরা নজরে খুচরো সময় দাও, পড়ো, এখানে অত পার্সেন্ট সেল ৷ অথবা গুপ্তরোগ, যৌনরোগ, ঋতুবন্ধে ডাক্তার কাশেম ৷ হাঁটাপথে ষ্টেশন থেকে পাঁচ মিনিট ৷ নিলেও দুমড়ে ফেলে দেয় সিঁড়ি ভাঙার আগেই ৷...

http://www.beekkhan.com/golpo/sumeru.html

Friday, August 04, 2006

মৃত্যুর পরবর্তী অধ্যায়


লেখাটি আর্যনীলের ডাক পেয়ে, বস্তুত আমার নতুন কথা বলার কিছুই প্রায় ছিল না ৷ যারা আমার গদ্য পড়তে ভালোবাসেন না, তারা সরাসরি তৃতীয় পর্বটি পড়ুন, ওটি আসলে প্রথম দুটি পর্বের মানে বই ৷ প্রকাশিত হয়েছে কৌরবে ৷

http://www.kaurab.com/kau18/

হিসিওয়ালা


এই নামটা অনেকরই অপছন্দ, মুলত টেলিফিল্মের জন্য একটি লেখার খসড়া, পছন্দ-অপছন্দের কারনে সেখানে নাম দাঁড়িয়েছিল, সুলভ কমপ্লেক্স ৷ গল্প হিসেবে নতুন কিছু নয়, তবু কায়দাবাজি আছে, গল্প হিসেবেই ৷গল্পটি প্রকাশিত সুলেখা পত্রিকায় ৷

www.sulekhapatrika.com